চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির পথে টিকে থাকল ভারত

সেমিফাইনাল নিশ্চিত সাউথ আফ্রিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সুপার এইটের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সূর্যকুমার যাদবের দল। জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়ে ৭২ রানে বড় জয় তুলে নিয়েছে আয়োজক দলটি। তাতে রোডেশিয়ানদের বিদায় করে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল ভারত। পাশাপাশি গ্রুপ-২ থেকে সেমি নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে ৪ পয়েন্ট আদায় করে সাউথ আফ্রিকার অপেক্ষা ছিল এই ম্যাচের ফলাফলের দিকে। ভারতের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকিট কেটেছে প্রোটিয়ারা। অন্যদিকে সেমির দৌড়ে ভারতের বড় বাধা ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে দুদলেরই ঝুলিতে আছে ২টি করে পয়েন্ট। সুপার এইটের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে যে দল জিতবে তারাই গ্রুপ-২ থেকে দ্বিতীয় দল হিসেবে খেলবে সেমিফাইনালে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২৫৬ রানের সংগ্রহ গড়ে তার। বিশ্বকাপের চলতি আসরে সবচেয়ে বেশি রানের সংগ্রহ এটি। এর আগে গত সোমবার সুপার এইটের লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ২৫৪ রানের সংগ্রহ ছিল এবারের সর্বোচ্চ। রেকর্ড রানতাড়ায় নেমে ৬ উইকেটে ১৮৪ রানে থামে রোডেশিয়ানদের ইনিংস।

আগে ব্যাটে নেমে ঝড় তোলেন ভারতীয় ব্যাটাররা। ৪টি করে চার ও ছক্কায় ৩০ বলে ৫৫ রান করেন অভিষেক শর্মা। ২ চার ও ৪ ছক্কায় ২৩ বলে ৫০ রান করেন হার্দিক পান্ডিয়া। ৩ চার ও ৪ ছক্কায় ১৫ বলে ৪৪ রান করেন তিলক ভার্মা। এছাড়া ৪ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩৮ রান করেন করেন ঈশান কিষাণ, ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩৩ রান করেন সূর্যকুমার যাদব এবং ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৪ রান করেন সাঞ্জু স্যামসন।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, তিনোতেন্দা মাপোসা ও সিকান্দার রাজা।

রানতাড়ায় নেমে জিম্বাবুয়ে ওপেনার ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৫৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কার মার। ২টি করে চার ও ছক্কায় ২১ বলে ৩১ রান করেন সিকান্দার রাজা। এছাড়া তাদিওয়ানশে মারুমানি ২০ বলে ২০ এবং টনি মুনিয়োঙ্গা ১১ রান করেন।

Reneta

ভারত বোলারদের মধ্যে আর্শদীপ সিং ৩ উইকেট নেন। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও শিভম দুবে নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সুপার-এইট’অভিষেকওয়েস্ট ইন্ডিজজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বেনেটেভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসিকান্দার রাজাহার্দিক
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT