চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে হারিয়ে সেমিতে ভারত

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ন ০১, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

হারলে বাদ, জিতলে সেমিফাইনাল সমীকরণে খেলতে নেমেছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালের’ ম্যাচে নেমে ক্যারিবীয়দের হারিয়ে শেষ চারের টিকিট কাটে স্বাগতিক ভারত। উইন্ডিজের সঙ্গে ৫ উইকেট ও ৪ বল হাতে রেখেই জিতেছে সূর্‍্যকুমার যাদবের দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় শাই হোপের দল। জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে টিম ইন্ডিয়া।

বড় লক্ষ্যে নেমে শুরু থেকে চড়াও হন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন। ১০ রান আরেক ওপেনার অভিষেক শর্মা ফিরে ফেলেও ঝড় তোলেন ৩১ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার স্যামসন। ১২ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির দেখা না পেলেও ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন তিনি।

স্যামসনের পর সর্বোচ্চ ১৫ বলে ২৭ রান আসে তিলক ভার্মার ব্যাট থেকে। এছাড়া ঈশান কিষাণের ১০, সূর্‍্যকুমারের ১৮, হার্দিক পান্ডিয়ার ১৭ ও শিভম দুবের অপরাজিত ৮ রানে ভর জয় নিশ্চিত করে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও শামার জোসেফ। এক উইকেট শিকার করেন আকেল হোসেন।

এর আগে শুরুতে ব্যাটে নেমে ভালো সূচনা পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন ওপেনার ও দলনেতা হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান।

Reneta

ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি ছন্দে থাকা শিমরন হেটমায়ার ও শেরফান রাদারফোর্ড। ১২ বলে ২৭ রান করে আউট হন হেটমায়ার। আর ৯ বলে ১৪ রান করেন রাদারফোর্ড।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে ৩৪ রানে পাওয়েল এবং ২২ বলে ৩৭ রানে হোল্ডার অপরাজিত থাকেন।

ভারতের সবচেয়ে সফল বোলার জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ডানহাতি এ পেসার। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকলকাতাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতলিড স্পোর্টসশাই হোপসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

উইন্ডিজকে হারিয়ে সেমিতে ভারত

মার্চ ১, ২০২৬

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

মার্চ ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলায় ইরানের ৪৮ নেতা নিহত: ডোনাল্ড ট্রাম্প

মার্চ ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে ‘জাতীয় পতাকা উৎসব’ ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

মার্চ ১, ২০২৬

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মার্চ ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT