চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী খেলোয়াড়ের সাথে ‘অসদাচরণ’, বরখাস্ত ভারতের এক কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ন ৩০, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ সামনে রেখে ইউরোপের দেশগুলোতে প্রস্তুতি ক্যাম্প করছে ভারত। প্রস্তুতি চলাকালীন দলের এক কোচকে বরখাস্ত এবং অবিলম্বে দেশে ফেরত আসতে বলেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর, দলের এক তরুণীর সাথে ‘অসদাচরণ’।

ভারতীয় ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা এআইএফএফ শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত কোচকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি।

‘সংশ্লিষ্ট ব্যক্তিকে দলের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করতে এবং অবিলম্বে ভারতে ফিরে অসতে বলা হয়েছে। তার আসার পর আরও তদন্তের জন্য শারীরিকভাবে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।’ বিবৃতিতে জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিওএ।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোস, তরুণী ফুটবলারকে ‘অনুপযুক্ত’ আচরণে বাধ্য করেছিলেন। প্রধান কোচ টমাস ডেনারবি নিজেই সেই ঘটনার সাক্ষী হয়ে এআইএফএফকে জানিয়েছেন।

ঘটনা জানার পর কোনো সময় নষ্ট না করে অপরাধীকে ফেরত ডাকা হয়েছে। মেয়েটি নাবালিকা হওয়ায় অভিযুক্ত কোচকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে।

ভারতীয় ক্রীড়াঙ্গনে নিয়মিতই ঘটছে এমন ঘটনা। যৌন হয়রানির অভিযোগ উঠে আসছে প্রায়ই। সম্প্রতি এক নারী সাইক্লিস্ট স্লোভেনিয়ায় প্রশিক্ষণ সফরে জাতীয় কোচের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ এনেছেন। পরে কোচকে বরখাস্ত করা হয়েছে এবং বিস্তারিত তদন্তের মুখোমুখি হতে হয়েছে। একইরকম ঘটনার সাক্ষী হয়েছেন এক নারী সার্ফার। বিদেশে এক্সপোজারের সময় তাকে যৌন হয়রানি করায় সহকারী কোচকে অভিযুক্ত করা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবলভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহরুখ-রণবীরদের টেক্কা দিয়ে রেকর্ড গড়লেন এই তারকা

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের শক্তি বাড়াতে পাকিস্তানের সামরিক বাহিনী মোতায়েন

এপ্রিল ১১, ২০২৬

‘আদিম’-এর পর এবার ‘অতল’ নিয়েও যুবরাজের গন্তব্য মস্কো

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানি হলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

এপ্রিল ১১, ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT