চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক অস্ত্র সংগ্রহে পাকিস্তানকে ছাড়িয়ে গেল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ন ১৮, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পারমাণবিক অস্ত্র সংগ্রহে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত। গত এক বছরে ভারত পারমাণবিক অস্ত্রের পরিমাণ বাড়িয়েছে। তবে দুই দেশই ২০২৩ সালে নতুন ধরনের পারমাণবিক সরবরাহ ব্যবস্থার বিকাশ অব্যাহত রেখেছে।

এনডিটিভি জানিয়েছে, সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের কাছে ১৭২টি সঞ্চিত পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে যার সংখ্যা পাকিস্তানের চেয়ে ২টি বেশি।

রাশিয়া ও আমেরিকার অধীনেই রয়েছে ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র। ২০২৩ সালে একাধিক দেশ পারমাণবিক-ক্ষমতাসম্পন্ন অস্ত্র মোতায়েন রেখেছে। প্রায় ২১০০ যুদ্ধাস্ত্র যার অধিকাংশই আমেরিকা ও রাশিয়ার। সেগুলি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের উপর হাই অপারেশনাল সতর্কতায় রাখা হয়েছে।

রিপোর্টে দেখা গেছে, এই প্রথমবার চীনও কিছু যুদ্ধাস্ত্র হাই অপারেশনাল অ্যালার্টে রেখেছে। সেখানে বলা হয়েছে যে, ২০২৩ সালের জানুয়ারি মাসে চীনের অস্ত্র ভাণ্ডারে যেখানে ৪১০টি পরমাণু অস্ত্র ছিল, ২০২৪ সালের জানুযারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ তে।

ভারত, পাকিস্তান ও চীনসহ পরমাণু অস্ত্রধারী ৯টি দেশ তাদের পরমাণু ভাণ্ডার আরও আধুনিক করে তুলছে। এই তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হল- আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, উত্তর কোরিয়া এবং ইসরায়েল।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানপারমানবিক অস্ত্রভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT