আগস্টের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচ টাই হয়েছিল। আইসিসির নিয়ম অনুযায়ী সুপার হওয়ার কথা, আম্পায়ার এবং কর্মকর্তাদের ভুলে সেটি হয়নি।
ভারত-শ্রীলঙ্কার সিরিজে প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন এবং শ্রীলঙ্কার রবীন্দ্র উইমলাসিরি। টিভি আম্পায়ার ছিলেন পল রেইফেল, রিজার্ভ আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন রঞ্জন মাদুগালে।
ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা নিজেদের মধ্যে ভুল স্বীকার করেছেন এবং বলেছেন, তারা ওডিআইয়ের নিয়মের ব্যাখ্যার ভুল বুঝেছেন। ঘটনার পর স্পষ্ট হয়েছে যে, সকল খেলার ম্যাচ টাই হলে সুপার ওভার হবে।
এক্ষেত্রে আইসিসির নিয়ম বলছে, ‘যদি দুদলের ইনিংস শেষ হওয়ার পর ম্যাচ টাই হয়, তখন সুপার ওভারের খেলা হবে। সুপার ওভারও যদি টাই হয়, খেলার পরিবেশ-পরিস্থিতি ঠিকঠাক থাকার শর্তে জয়ী দল না পাওয়া পর্যন্ত খেলা চলতে থাকবে। তারপরও যদি প্রতিযোগিতা করার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, কোনো জয়ী দল বের না হয়, তখন ম্যাচটি টাই বলে ঘোষণা করতে হবে।’
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ভারত ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৩০ রান তুলতে পারে। পরে দুদল হাত মিলিয়ে সাজঘরের দিকে চলে যায়। আম্পায়াররা থাকেন নিরুত্তাপ!







