চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারাতে শ্রীলঙ্কার চাই ১৭৪ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে দ্রুত দুই উইকেট হারালেও রোহিত শর্মার ঝড়ো ইনিংসে একটা সময় রান এগোচ্ছিল দুইশ’র দিকেই। মিডল ওভারে রানের লাগাম টেনে ধরেছেন শ্রীলঙ্কার পেসাররা। তাতে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের ১৭৪ রানের লক্ষ্য দিতে পেরেছে ভারত।

সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার উড়তে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরীক্ষাই ভারতের। ৫ চার ও ৪ ছয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করেন থিকশানা। পরের ওভারে বিরাট কোহলিকে ফেরান দিলশান মাদুশাঙ্কা।

১৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রোহিত। আগ্রাসী ব্যাটিংয়ে অধিনায়ককে সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি।

৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে রোহিত ফেরেন করুনারত্নের বলে ক্যাচ দিয়ে। সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সূর্যকুমারও। শানাকার বলে ক্যাচ দিয়েছেন শর্ট থার্ডে।

ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া রান পাননি খুব বেশি। ১৩ বলে ১৭ রান করে আউট হয়েছেন শানাকার বলে। দীপক হুদাকে ৩ রানে ফিরিয়েছেন মাদুশাঙ্কা। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি রিশভ পান্ট। ১৭ রানে ক্যাচ হয়েছেন মাদুশাঙ্কার বলে।

Reneta

শেষদিকে রবীচন্দ্রন অশ্বিনের লড়াকু ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান তোলে ভারত। ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন অশ্বিন।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মাদুশাঙ্কা। দুটি করে উইকেট পেয়েছেন শানাকা ও করুনারত্নে।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২ভারতরোহিতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পল্লবীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো দেশের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

একুশে পদকপ্রাপ্তির খবরে যা বললেন ববিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT