চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে ভারতের টেস্ট দলে ফিরছেন পান্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট খেলার সময় পায়ের পাতায় চোট পেয়েছিলেন রিশভ পান্ট। সম্প্রতি সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। প্রথম ম্যাচে ভারত ‘এ’ দলের জয়ের পথে ৯০ রান করে মূল দলে জায়গা করে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের দুটি ম্যাচ খেলবে ভারত। ১৪ নভেম্বর কলকাতায় শুরু গড়াবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর গৌহাটিতে খেলবে দ্বিতীয় টেস্ট। সিরিজ সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল দিয়েছে স্বাগতিক দলটি।

শুভমন গিলের নেতৃত্বাধীন দলে ফিরেছেন পান্ট। চোট কাটিয়ে ফিরেছেন আকাশ দীপ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরেজের দল থেকে বাদ পড়েছেন নারায়ণ জাগাদিসেন ও প্রসিধ কৃষ্ণা।

ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি সিরিজ খেলছেন। ৮ নভেম্বর পাঁচ ম্যাচের এই সিরিজের পর টেস্ট দলে যোগ দেবেন তারা।

ভারতের টেস্ট স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রিশভ পান্ট (সহ-অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গিলটেস্টপান্টভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT