চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ মনোভাব নিয়ে কাজ করার ইচ্ছার কথা বলেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, “আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি যে আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি।

“আমি জানিয়েছি, পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা এবং শপথ অনুষ্ঠানের স্পিকার ওম বিড়লার অংশগ্রহণ ও চিঠি হস্তান্তরের কথা মনে করিয়ে দিয়ে হাই কমিশনার বলেন, তারই ধারাবাহিকতায় রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাৎ।

প্রণয় ভার্মা বলেন, “এই সমস্ত যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার এবং আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেবার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।”

Jui  Banner Campaign
ট্যাগ: প্রণয় ভার্মাভারতের রাষ্ট্রদূতশক্তিশালী জনকেন্দ্রিক সম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা

ফেব্রুয়ারি ২২, ২০২৬

রাজধানীতে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

লঙ্কানদের বিধ্বস্ত করে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT