চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ও পাকিস্তানের সাথে যে আলোচনা হলো সৌদি আরবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ১০, মে ২০২৫
আন্তর্জাতিক
A A

ভারত ও পাকিস্তানের সংঘর্ষের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফোনে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে আলোচনা করেছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে আলোচনার কথা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, “গত রাতে ভারতের হামলার পর অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসহাক দার তাকে অবহিত করেছেন।”

“সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন।”

তবে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে কারও মৃত্যুর বিষয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর কিছু বলার উল্লেখ নেই।

Reneta

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে কথোপকথনের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলোচনাকাশ্মীরপাকিস্তানভারতভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ছাড়ছেন মার্কিনিরা: ইউরোপ ও এশিয়ায় বাড়ছে বসতি স্থাপনের হিড়িক

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঠিক করব, ট্রাম্পকে ইরানের কড়া জবাব

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার বিষয়ে রিপাবলিকানদের যা বললেন ট্রাম্প

মার্চ ১০, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের ৫ ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কমতে শুরু করেছে বৈশ্বিক তেলের দাম

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT