কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। ভারতের আগেই নেওয়া বিভিন্ন পদক্ষেপের জবাবে ভিসা, বাণিজ্য ও আকাশসীমা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানও। ভারতের বিপক্ষে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






