চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যেন নামেই মহারণ। বাস্তবে ভারত-পাকিস্তান ম্যাচ সাম্প্রতিক সময়ে বড্ড একপেশে আর পানসে হয়ে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণই নিয়তি। পাকিস্তানের সঙ্গে জয় পেতে ভারতের সম্পূর্ণ মনোযোগ ছিল পরিকল্পনা বাস্তবায়নের উপর। ৬১ রানে জেতার পর দলের মানসিকতার তুলে ধরেছেন স্পিনার অক্ষর প্যাটেল।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৬১ রানে জেতে সূর্যকুমারের দল।

ম্যাচ শেষে অক্ষর বলেছেন, ‘ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং বা এই জাতীয় যাই হোক না কেন- আমরা সেসব নিয়ে ভাবছিলাম না। আমরা শুধু আমাদের পরিকল্পনা এবং ব্যাটিং বা বোলিং করার সময় তার বাস্তবায়ন নিয়ে ভাবছিলাম। আমরা শুধু ভাবছিলাম যে, যদি আগে বোলিং করি বা পরে বোলিং করি, তবে কী করতে হবে? উইকেট কেমন ছিল? অর্থাৎ, আমরা আমাদের খেলা নিয়েই ভাবছিলাম।’

‘আমরা এই প্রতিদ্বন্দ্বিতা বা এই জাতীয় কিছু নিয়ে ভাবছি না। আমরা একটি দলের বিপক্ষে খেলছি এবং কেবল ক্রিকেটের উপর মনোযোগ দিচ্ছি। তাই যখনই খেলি, অন্যদের নিয়ে ভাবি না। এটাকে একটি প্রতিপক্ষের বিপক্ষে ‘ওয়ান-অন-ওয়ান’ ম্যাচ হিসেবে দেখি। তাই কোন প্রতিদ্বন্দ্বিতা বা অন্যকিছু নিয়ে ভাবছি না।’

জয়ের ম্যাচে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন অক্ষর। সময়মতো ব্রেক-থ্রু দিয়েছেন বাবর আজমকে ৫ রানে ক্লিন বোল্ড ও উসমান খানকে বিদায় করে। উসমান ৪৪ রানে স্টাম্পিং হতেই পাকিস্তানের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি। অক্ষর তাকে শর্ট বলের ফাঁদে ফেলেন।

Reneta

নিজেদের পরিকল্পনা নিয়ে এ স্পিনার বলেছেন, ‘মাঝে মাঝে বলগুলো স্কিড করছিল এবং ডেলিভারিগুলো বেশি স্পিন করছিল। যখন নতুন বলে বোলিং করছিলাম, বুঝতে পারলাম নতুন বলটি একটু বেশি স্কিড করছে। ব্যাটার কী করতে চায় এবং কোন এরিয়া লক্ষ্য করতে চায় তার উপর ভিত্তি করে আমার পরিকল্পনা ছিল। এরপর আমার লাইন বা লেংথ পরিবর্তন করি। আর দ্বিতীয় আউটের বিষয়টি ছিল এমন, সে (উসমান) ক্রিজ ছেড়ে বেরিয়ে আসছিল। তাই আবারো আমার লেংথ অনুযায়ী বল করি।’

তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে ভারত। সমান ম্যাচে ৪ পয়েন্টে তিনে পাকিস্তান। এক ম্যাচ বেশি খেলা যুক্তরাষ্ট্র দুটি করে জয় ও হারে নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষর প্যাটেলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসালমান আঘা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT