চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পতাকা না রাখার ব্যাখ্যায় যা বলছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েক ঘণ্টা পর বুধবার দুপুরে পাকিস্তানে শুরু হচ্ছে আট দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। অংশ নেয়া দলগুলোর পতাকা পাকিস্তানের ভেন্যুগুলোতে উড়তে দেখা গেলেও নেই ভারতের পতাকা। এ বিষয়টি বিতর্কের জন্ম দেয়ার পর ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে তারা কর্তাসংস্থা আইসিসিকে টেনে এনেছে।

পতাকা না থাকার ব্যাখ্যায় পিসিবি বলেছে, ‘আপনারা সবাই জানেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে আসছে না ভারত। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উল্লিখিত ভেন্যুগুলোতে খেলা হতে যাচ্ছে এমন দেশের পতাকা উত্তোলন করা হয়েছে।’

‘আইসিসির নির্দেশনা অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে-আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের। যেহেতু ভারতীয় দল পাকিস্তানে কোনো ম্যাচ খেলবে না, তাই দেশটির তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের পতাকা উড়বে না।’

পিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আইসিসি নির্দেশ দিয়েছে যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে-আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশ নেওয়া দুই দল। বিষয়টি একদম পরিষ্কার।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হচ্ছে আগামীকাল বুধবার। ভারত-পাকিস্তানের ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি রোববার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানপিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT