চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি: জানা গেল বাংলাদেশের ভারত-পাকিস্তান ম্যাচের সময়-সূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ পূর্বাহ্ন ২৩, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অনেক জল ঘোলার পর অবশেষে হাইব্রিড মডেল গড়াতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ আসর। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে সফর করবে না ভারত। আর সেকারণেই বেগ হতে হয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। সেই জটিলতা সুরাহার পর এবার জানা গেলে ভারতের ম্যাচগুলোর ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ম্যাচগুলো খেলবে ভারত।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মনসিন নকভি। সাক্ষাৎ শেষে বিষয়টি চূড়ান্ত হয়। পিসিবির উধ্বর্তন কর্মকর্তা আমির মীর বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে পিসিবি।’

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে আট দলের আসরটির। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।

উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তাদের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কারণে আরব আমিরাতে সফর করবে পাকিস্তান। পরে পাকিস্তান ফিরে ২৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। বাংলাদেশ দল আরব আমিরাতে ম্যাচ খেলে পাকিস্তানে যাবে। আগামী ২ মার্চ গ্রুপপর্বে ভারত নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে । ভারতের সবগুলো ম্যাচই গড়াতে পারে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে গড়াবে।

আসরে দুটি সেমিফাইনালের প্রথমটি গড়াবে ৪ মার্চ। দ্বিতীয়টি গড়াবে ৫ মার্চ। প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে না রাখা হলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়েছে তা। ৯ মার্চ ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে। ফাইনালের জন্যও রাখা হয়েছে রিজার্ভ ডে।

Reneta

ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করলে তাদের জন্য প্রথম সেমিফাইনালটি নির্ধারিত করা হয়েছে। সেক্ষেত্রে ম্যাচ গড়াবে দুবাইতে। আর ভারত সেমিতে পৌঁছাতে না পারলে ম্যাচটি পাকিস্তানে গড়াবে। ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে লাহোরকে। ভারত ফাইনালে খেললে ম্যাচটি পাকিস্তান থেকে সরে গড়াবে দুবাইতে।

Jui  Banner Campaign
ট্যাগ: আরব আমিরাতচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানপিসিবিবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT