চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জয়ের একদিন না যেতেই শাস্তি পেলেন আর্শদীপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ন ১০, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। শিরোপ জয়ের একদিন না যেতেই শাস্তি পেলেন বিশ্বজয়ী দলের সদস্য আর্শদীপ সিং। ফাইনাল ম্যাচে আচরণবিধি ভাঙায় ম্যাচ ফিরের ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে নিজের বল ফলো-থ্রুতে থামিয়ে উইকেটের দিকে ছুড়তে গিয়ে তা সরাসরি ড্যারিল মিচেলের গায়ে মেরে বসেন আর্শদীপ। অথচ মিচেল তখন স্টাম্পের পজিশন থেকে অনেক বাইরে ছিলেন। যার কারণে এমন আচরণে তিনি ক্ষীপ্ত হয়ে আম্পায়ারের কাছে অভিযোগ করেন। সে মুহূর্তে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এগিয়ে এসে কিউই ব্যাটারের কাছে ক্ষমা চান। পরবর্তীতে আর্শদীপও দুঃখ প্রকাশ করেন।

তারপরও আইসিসি বিষয়টিকে আমলে নিয়ে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন তিনি। এই ধারায় বলা হয়েছে- আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে অযথা বা বিপজ্জনকভাবে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই আর্শদীপের প্রথম অপরাধ।

এই অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, অ্যালেক্স হোয়ার্ফ ও তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। পরে অ্যান্ডি পাইক্রফট এর প্রস্তাবিত শাস্তি মেনে নেন আর্শদীপ। তাতে আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিআর্শদীপ সিংটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ডভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের একদিন না যেতেই শাস্তি পেলেন আর্শদীপ

মার্চ ১০, ২০২৬
ছবি: এ আই

কুকুর হত্যায় কারাদণ্ড কি এবারই প্রথম?

মার্চ ১০, ২০২৬

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

মার্চ ১০, ২০২৬

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

মার্চ ১০, ২০২৬

মাদকের টাকা জোগাড় করতে চার বন্ধু মিলে সিয়ামকে নৃশংসভাবে হত্যা করে

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT