চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেউ জিতেছে দক্ষতায়, কেউ জিতেছে সময়-সূচি দিয়ে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে পাকিস্তানকে শিরোপা জেতানোয় বড় ভূমিকায় ছিলেন জুনায়েদ খান। এবার তিনি দর্শকের ভূমিকায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বিতর্ক আরেকটু উসকে দিলেন পাকিস্তানের সাবেক পেসার। ভারত-নিউজিল্যান্ড ফাইনালের ভেন্যু নিয়ে ভারতের বাড়তি সুবিধায় ক্ষোভ ঝেড়েছেন তিনিও।

ভারত দল চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ কেবল দুবাইয়ে এক ভেন্যুতেই খেলেছে। যা নিয়ে চলছে বিতর্ক। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে, ভারত ‘অযৌক্তিক সুবিধা’ উপভোগ করেছে। যেখানে অন্য অংশগ্রহণকারী দল আসর চলাকালীন সময়ে বিভিন্ন শহরে ভ্রমণ এমনকি পাকিস্তান থেকে দুবাইয়েও ভ্রমণ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে কড়া সমালোচনা করে এবারের আসরে ভ্রমণের হিসাব দিয়েছেন জুনায়েদ। লিখেছেন, ‘৭ হাজার ১৫০ কিলোমিটার ভ্রমণ করেছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ভ্রমণ করেছে ৩ হাজার ২৮৬ কিলোমিটার। আর ভারত শূন্য কিলোমিটার। কেউ জিতেছে দক্ষতায়, কেউ জিতেছে সময়-সূচি দিয়ে।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে ও নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটিতে যায়নি ভারত। বাধ‌্য হয়ে পাকিস্তানকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হয়েছে। ভারত সব ম‌্যাচ খেলছে দুবাইয়ে। তাদের বিপক্ষে যারা খেলেছে, প্রত‌্যেককে পাকিস্তান টু দুবাই সফর করতে হয়েছে। স্বাগতিক পাকিস্তানকেও উড়াল দিতে হয়েছে দুবাইয়ে।

ভারত দুবাইয়ে স্থির থেকে কোনো ভ্রমণক্লান্তি ছাড়া গ্রুপপর্ব থেকে ফাইনাল পর্যন্ত সব ম‌্যাচ খেলেছে। নিউজিল‌্যান্ডকে শুরুতে পাকিস্তানের বিপক্ষে ম‌্যাচ খেলতে হয়েছে করাচিতে। এরপর বাংলাদেশের বিপক্ষে ম‌্যাচ খেলেছে রাওয়ালপিণ্ডিতে। গ্রুপপর্বের শেষ ম‌্যাচ খেলতে তাদের উড়াল দিতে হয় দুবাই।

এরপর সেমিফাইনাল খেলতে কেন উইলিয়ামসন-টম ল্যাথামদের ফিরে যেতে হয় লাহোরে। সেখানে সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা কাটে ফাইনালের টিকিট। ফাইনাল খেলতে নিউজিল‌্যান্ড দলকে আবার উড়াল দিতে হয়েছে দুবাইয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫জুনায়েদ খানদুবাইনিউজিল্যান্ডপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT