চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের কাছে ৪৬ রানে অলআউট ভারত

বেঙ্গালুরু টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে এসে ‘টানা ছয় দিন’ টেস্টে মাঠে নামতে না পারা নিউজিল্যান্ড সপ্তম দিনে মাঠে নেমেছিল। নেমেই লজ্জা দিয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ঝড় তোলা গৌতম গম্ভীরের শিষ্যরা নিউজিল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৪৬ রানে।

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ব্যাটার শুণ্য রানে আউট হয়েছেন। ১৯৯৯ সালে মোহালিতে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ব্যাটার রানের খাতা খোলার আগে আউট হয়েছিল। টেস্টে শততম উইকেটের দেখা পেয়েছেন ম্যাট হেনরি।

ভারতের পক্ষে সর্বোচ্চ রান এসেছে রিশব পান্টের থেকে বাঁহাতি এ ব্যাটার সর্বোচ্চ ২০ রান করেছেন। ওপেনার যশ্বী জয়সওয়ালের থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। ম্যাট হেনরি ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট, উইলিয়াম ওরাউর্ক নিয়েছেন ২২ রানে ৪ উইকেট।

এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৪৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেবার ৫৮ রানে অলআউট হয়েছিল ভারত। ৭৭ বছর পর ঘরের মাঠে সেই রানেরও কম করে অলআউট হল ভারত।

ভারতের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। সেবার মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ভারতের এক ইনিংসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড করেছিল।

অবশ্য, টেস্টে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয় দলটি, গড়ে টেস্টের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।

Reneta

আফগানিস্তানের বিপক্ষে গ্রেটার নয়ডা টেস্টের পাঁচদিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর বেঙ্গালুরু টেস্টের প্রথমদিনে ভারতের বিপক্ষেও মাঠে নামতে পারেনি কিউইরা। ভারতে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে গেলে আগেভাগেই খেলা বন্ধ ঘোষণা করা হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওরাউর্কনিউজিল্যান্ডবেঙ্গালুরুভারতলিড স্পোর্টসহেনরি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT