চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে মন্ত্র নিয়ে শিরোপা মহারণে নামবে ভারত

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠের লড়াই শেষে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের আগে দলকে চাঙা রাখতে চান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। যে কারণে দলকে বর্তমানে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অতিরিক্ত উচ্ছ্বাসে না ভেসে মাঠের খেলায় নজর দিতে চায় টিম ইন্ডিয়া।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেছেন, ‘ক্যাম্পে সবাই রিল্যাক্স মুডে আছে। সবাই অনেক খুশি। এমন দলকে নেতৃত্ব দেয়া দারুণ ব্যাপার। স্টেডিয়াম দারুণ। সবাই অনেক এক্সাইটেড। সবকিছু সিম্পল রাখতে চাই। অনেক ভালো কাজ করেছি, সেগুলোই চালিয়ে যেতে চাই। ৬ বছর আমার জন্য লম্বা যাত্রা ছিল। ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারা, আমি অনেক খুশি, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্যও।’

‘আসলে আমাদের মন্ত্র ছিল যতটা বর্তমানে থাকা যায়। আমি জানি এটা কঠিন কাজ। অনেক সময় কোনো লিগে আপনি শেষ চারে গেলে এক্সাইটেড হয়ে যাবেন, ভাববেন- অহ আমরা সেমি খেলব, ফাইনালে খেলব নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একইসাথে দলে কিছু গুরুত্বপূর্ণ চরিত্রও থাকা জরুরি। যারা বলবে যে বর্তমানে থাকতে হবে এবং এটা কতটা জরুরি। কারণ মাঝেমধ্যে আপনি পথ হারিয়ে ফেলতে পারেন। তবে এরপর আমরা ফিরে এসেছি, নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।’

‘ওয়াংখেড়ের মত এখানেও রিল্যাক্স থাকতে চাই। আজকেও রিল্যাএক্সে অনুশীলন করতে চাই, ফাইনাল নিয়ে অত না ভেবে। জানি এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে না হয়ত। তবুও যতটা করা যায়। অক্ষর (প্যাটেল), (শিভাম) দুবে, ঈশানদের (কিষাণ) মত ক্যারেক্টার দলে থাকাটা জরুরি। কঠিন পরিস্থিতিতে কিছুটা মজা করার জন্য। তারা জানে কী করতে হবে। ব্যাটার হিসেবে আমি তাদের বলতে পারি না কোথায় বল করতে হবে। হ্যাঁ সময় হাতে কম, ৭০-৮০ মিনিটের মধ্যেই আমাদের সব কাজ করতে হবে।’

আহমেদাবাদে রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু মহারণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদাবাদটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নরেন্দ্র মোদি স্টেডিয়ামনিউজিল্যান্ডভারতলিড স্পোর্টসসূর্যকুমার যাদব
শেয়ারTweetPin

সর্বশেষ

যে মন্ত্র নিয়ে শিরোপা মহারণে নামবে ভারত

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নারীদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

মার্চ ৭, ২০২৬

জাপানের কাছে ১১ গোলে বিধ্বস্ত ভারত

মার্চ ৭, ২০২৬

মাটির নিচে পানির ট্যাংকিতে মিললো ১০ হাজার লিটার জ্বালানি তেল

মার্চ ৭, ২০২৬

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT