চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে টানা চার জয় তুলেছে ভারত। ১৭ রানের জয়ে গ্রুপপর্বে ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে তারা। ব্যাটের পর বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শিভাম দুবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে সূর্যকুমার যাদবের দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ডাচরা। ভারত জয় তোলে ১৭ রানে।

ভারতের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেছেন শিভাম দুবে। অধিনায়ক সূর্যকুমারের থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান। ৩১ রান করেন তিলক ভার্মা ও ৩০ রান করেন হার্দিক পান্ডিয়া।

ডাচদের লোগান ফন বিক সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত ও একটি উইকেট নিয়েছেন কাইল ক্লেইন।

জবাবে ভারতকে ছেড়ে কথা বলেনি নেদারল্যান্ডস। দুই ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড করেন ২৪ ও ২০ রান। সর্বোচ্চ ৩৩ রান করেন বাস ডে লেডে। শেষদিকে জ্যাক লিয়ন ২৬ ও নোয়া ক্রস করেন ২৫ রান।

Reneta

বল হাতে বরুণ চক্রবর্তী সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন পেসার শিভাম দুবে। একটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদাবাদক্রসদুবেনেদারল্যান্ডসভারতলিড স্পোর্টসলিয়নসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT