চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের বেধড়ক পেটানো সূর্যবংশী পেলেন জাতীয় শিশু পুরস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

একের পর এক বিধ্বংসী ব্যাটিং এবং রেকর্ড গড়ার পর এবার ভারতীয় জাতীয় শিশু পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার প্রদান করা হয় সূর্যবংশীকে। ১৪ বর্ষী সূর্যবংশী শিশুদের ৫–১৮ বছর ক্যাটাগরিতে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেয়া হয়েছে।

এই পুরস্কার ক্রীড়া, বীরত্ব, উদ্ভাবন, বিজ্ঞান, সমাজসেবা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেয়া হয়। অনুষ্ঠানে মোট ২০ জন কিশোর কৃতীকে সম্মানিত করা হয়, যাদের মধ্যে সূর্যবংশীও একজন।

রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকার কারণে তিনি বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি। সূর্যবংশীকে ভোরবেলাতেই পুরস্কার অনুষ্ঠানের জন্য হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিল।

পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মুর্মু বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে সবার নাম আলাদা করে বলা সম্ভব নয়, তবে প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। পাশাপাশি তিনি এই সাফল্যের পেছনে অভিভাবক ও পরিবারের সমর্থনের কথাও তুলে ধরেন।

এই মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে সূর্যবংশীর আর খেলার সম্ভাবনা কম। এখন তাঁর মনোযোগ পুরোপুরি আন্তর্জাতিক মঞ্চে। আশা করা হচ্ছে, আগামী ১৫ জানুয়ারি শুরু হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তিনি ভারত অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেবেন।

এর আগে বিজয় হাজারে ট্রফিতে উদ্বোধনী দিনে বুধবার ৩৬ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। তাতে লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন। ১৪ বছর ২৭২ দিনে রেকর্ড গড়লেন বিহারের বাঁহাতি ব্যাটার। ২০২৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে খেলে অভিষেক হওয়ার পর এটি ছিল তার সপ্তম ম্যাচ। তার ৮৪ বলের ইনিংসে ১৬টি চার এবং ১৫টি ছক্কার মার ছিল।

Reneta

রাঁচিতে বিহারের হয়ে প্লেট লিগ ফিকশ্চারের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন সূর্যবংশী। সিনিয়র ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে প্রথম সেঞ্চুরি এটি। ৩৬ বলে সেঞ্চুরির পর ১৫০ রান করেন ৫৯ বলে। পরে ৮৪ বল খেলে আউট হন ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সূর্যবংশী’জাতীয় পুরষ্কারভারতলিড স্পোর্টসলিস্ট ‘এ’ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যেই চালু হাসপাতালের আইসিইউ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্যের বৈঠক

মার্চ ১৭, ২০২৬

বাংলাদেশের পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো: রহমত মিয়া

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT