চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে কলকাতায় আনা আয়োজক শতদ্রু গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

তিন দিনের সফরে ভারতে পা রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কিন্তু তার সফরের শুরুটাই ভালো হল না। মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছেন দর্শকরা। যার ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়েছে কিংবদন্তি মেসিকে। এ ঘটনার পর মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়াসহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি) জায়েদ শামিম। এমনকি দর্শকদের টিকিটের টাকা ফেরত দেয়া উচিত বলে মন্তব্য এডিজির।

‘এই ঘটনায় এফআইআর দায়ের করা হচ্ছে। কোন কোন ধারায় মামলা হবে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশৃঙ্খলার ঘটনা সল্টলেক স্টেডিয়ামেই সীমাবদ্ধ রাখা গেছে। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কারা দায়ী, তা চিহ্নিত করার কাজ চলছে। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে।’

সমর্থকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার যৌক্তিকতাও আছে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেছেন, ‘ভক্তরা খুবই বাজে আচরণের শিকার হয়েছেন। এখানে কোথায় কী দুর্বলতা ছিল এবং তাতে কারা দায়ী তা খুঁজে বের করতে হবে। পুরো ঘটনাটিই ভালোভাবে তদন্ত করা হবে। আমি ভক্তদের টিকিটের টাকাও ফেরত দেয়া উচিত।’

পূর্বনির্ধারিত সূচি অনুসারে শনিবার সকালে যুব ভারতীতে প্রবেশ করে গ্যালারির চারপাশে ঘুরে ‘ল্যাপ অব অনার’ নেয়ার কথা ছিল মেসির। পরে মাঠে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড তারকা শাহরুখ খানেরও। এছাড়া একটি প্রদর্শনী ম্যাচও হওয়ার কথা, যেখানে মেসির অংশ নেয়ার কথা। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির জেরে সবই পণ্ড হয়ে যায়।

ভারতের গণমাধ্যমে খবর, হোটেল থেকে ভার্চুয়ালি প্রায় ৭০ ফুটের ভাস্কর্য উন্মোচনের পর মেসি যুবভারতীতে প্রবেশ করলেও দর্শকরা তাকে সামনে থেকে দেখতে পাননি। কারণ ভিআইপি, আয়োজক ও কড়া নিরাপত্তা বেষ্টনীর কারণে গ্যালারি থেকে সাধারণ দর্শকদের পক্ষে কিংবদন্তি মেসিকে দেখা সম্ভব হচ্ছিল না। এমনকি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও মেসির পরিষ্কার দৃশ্য না দেখানোয় হতাশা আরো বাড়ে। একপর্যায়ে মেসিও বিরক্ত হয়ে মাঠ থেকে বেরিয়ে যান।

Reneta

এতে হতাশা ও রাগে ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন বিক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা। অনেকে চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন। ব্যানারও ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে পুরো মাঠ চলে যায় ক্ষুব্ধ দর্শকের দখলে। পরিস্থিতি এ সময় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গ্যালারিতে হাজির হওয়া অনেক দর্শককে চড়া দামে টিকিট কেটে ঢুকতে হয়েছিল। সর্বনিম্ন ৩৮০০ থেকে সর্বোচ্চ ১১৮০০ রুপি খরচ করেও মেসিকে দেখতে না পেয়ে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। কলকাতা থেকে শনিবারই হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে মেসির। সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ হবে ‘দ্য গোট ট্যুর ইন্ডিয়া’।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকলকাতাভারতমিয়ামিমেসিলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT