বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে কাজ করছে ভারত।
রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি।
বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রণয় ভার্মা।
তিনি বলেন, লোকবল এখনও কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনি স্বাভাবিক হচ্ছেনা ভারতের ভ্রমণ ভিসা কার্যক্রম। তবে চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু আছে।








