চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত আগে ব্যাটিং করে তুলেছে ৪১১ রান। যা জাতীয় দল ও ছেলে-মেয়ে এমনকি আইসিসি বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ। বড় লক্ষ্য টপকে জিততে হলে ইংল্যান্ডকেও গড়তে হত রেকর্ড। তবে দুদলের ব্যাটিং ঝড়ে ৭২২ রানের ম্যাচে শেষপর্যন্ত ভারতের সঙ্গে আর পেরে ওঠেনি ইংলিশরা। ১০০ রানের ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার ইংলিশদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনিংয়ে সূর্যবংশী কেবল ৮০ বলে করেছেন ১৭৫ রান। তার ঝড়ো ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান করে ভারত। জবাবে সবগুলো উইকেট হারিয়ে ৩১১ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

ব্যাটে নেমে কেবল ৯ রান করে আউট হন ওপেনার অ্যারন জর্জ। দ্বিতীয় উইকেটে নামেন অধিনায়ক আয়ুষ মাত্রে। তাকে নিয়েই ক্রিজে ব্যাটিং তাণ্ডব চালান ওপেনার বৈবভ সূর্যবংশী। কেবল ৯০ বলে দুজন মিলে গড়েন ১৪০ রানের জুটি। ৫৩ রানে থামেন মাত্রে। এরপর ভেদেন্ত ক্রিভেদীকে নিয়ে ৩৯ বলে ৮৯ রানের জুটি গড়েন সূর্য। তাতে ২৫ ওভারেই ২৫০ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত।

৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন সূর্যবংশী। তার ইনিংস থামে ১৭৫ রানে। ৮০ বলে খেলা তার ইনিংসটি ১৫টি করে চার এবং ছক্কায় সাজানো। সূর্যর তাণ্ডবের আগে যুব বিশ্বকাপের ফাইনালে কখনও দেড়শ ছোঁয়া রান দেখা যায়নি।

যুব বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সূর্যর স্বদেশী উন্মুক্ত চাঁদের দখলে। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ১৩০ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন চাঁদ।

Reneta

এরপর বেদান্ত ত্রিবেদী ৩২, বিহান মালহোত্রা ৩০, অভিজ্ঞান কুন্ডু ৪০, আরএস অ্যামব্রিশ ১৮, কনিষ্ক চৌহান ৩৭, খিলান প্যাটেল ৩, হেনিল প্যাটেল ৫ ও দিপেশ ০ রান করেন।

ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন সেবিস্টেইন মরগান ও অ্যালেক্স গ্রিন। আর একটি উইকেট নেন ম্যানি লুমসডেন।

৪১২ রানের বিশাল লক্ষ্যে নেমে দ্রুত রান তাড়ায় ব্যস্ত ছিল ইংল্যান্ডের ব্যাটাররা। তাদের রানের গতি ছিল ঠিকই, কিন্তু উইকেট পতনের ধারা থামাতে পারেনি ইংল্যান্ড। তাতেই ক্রমান্বয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে ইংলিশরা। এক পর্যায়ে অসহায় আত্মসমর্থন করে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যালেব ফেলকোনের। ৭০ বলে তিনি করেন ১২০ রান। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার বেন ডাওকিনস। আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ৬৬ রান। এছাড়া বেন মেয়ার্স ৪৫, থমাস রে ৩১ ও জেমস মিন্টো ২৮ রান করেন। বাকি ব্যাটাররা বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

ভারতের হয়ে তিনটি উইকেট নেন আরএস অ্যামব্রিশ। দিপেশ ও চৌহান নেন দুটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সূর্যবংশী’অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপইংল্যান্ডজিম্বাবুয়েভারতমাত্রেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT