চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি পর্যালোচনা করছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকে ভারতকে যে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠি ভারত সরকারে হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে দেশটি।

আজ বুধবার (২৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেছেন, ‌‌‌‌‘‘হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ—বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাবো।’’

এদিকে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র  উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে পাঠানো চিঠির উত্তর এখনো আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আসবে বলে আশাও করে না ঢাকা।

Reneta

কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নোট ভারবাল (চিঠি) আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।

উপদেষ্টার জবাবের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক জানতে চান- উত্তর এত তাড়াতাড়ি আশা করেন না কেন? জবাবে তিনি বলেন, এত তাড়াতাড়ি উত্তর, আমি তো আগের চিঠিরই উত্তর পাইনি এখনো। কাজেই এটা একেবারে কালকে বা এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে, এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে, এটার উত্তর আমরা পাবো। এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি না।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগেও তাকে ফিরিয়ে আনার জন্য দিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল ঢাকা, কিন্তু সেই চিঠিগুলোর কোনো জবাব আসেনি। এবার রায়ের পর আবারও একই অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: রণধীর জয়সওয়ালশেখ হাসিনাকে প্রত্যার্পণের চিঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT