চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঞ্চলিক শান্তি ও বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতায় ভারত-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ: মোদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ন ৩০, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার ২৯ আগস্ট জাপান সফরকালে তিনি এই বক্তব্য দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দুই দিনের জাপান সফরে মোদী চারটি কারখানা পরিদর্শন করবেন, যার মধ্যে একটি ভারতীয় ক্রয়ের আশায় থাকা ই-১০ শিনকানসেন বুলেট ট্রেনের প্রোটোটাইপ তৈরির কাজ করছে। সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও ব্যবসা খাতে একাধিক সমঝোতা স্মারকও স্বাক্ষর হবে।

জাপান সফর শেষে মোদী চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই আঞ্চলিক ব্লকে রাশিয়া, ইরান, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তানসহ মোট ৯টি দেশ অন্তর্ভুক্ত।

মোদী বলেন, ভারত ও চীনের মতো বিশ্বের দুটি বৃহত্তম দেশের স্থিতিশীল ও অনুমানযোগ্য সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্ব অর্থনীতির অস্থিরতার সময়ে দুই দেশের একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি।

সম্প্রতি দিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে মোদী বলেন, উভয় দেশ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সহযোগিতা বাড়াতে আগ্রহী। বিশেষ করে বৈদ্যুতিক যানবাহন (ইভি) শিল্পে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি হয়েছে।

Reneta

যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপে ভারতের প্রায় ৪৮ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নয়া দিল্লি আরও সক্রিয় হয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের বাজার একে অপরের অর্থনীতিকে শক্তিশালী করবে।

২০২০ সালের লাদাখের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত-চীন সম্পর্ক টানাপোড়েনের মধ্যে ছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা কমে আসছে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে চীনে মোদী ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনচীনের প্রেসিডেন্ট শি জিনপিংজাপাননরেন্দ্র মোদীভারতসাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও)
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর চানখারপুল এলাকায় ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন

৭১ শহীদের পরিচয় না জানায় থমকে আছে জুলাই স্মৃতি চিহ্নের নির্মাণকাজ

মার্চ ১৬, ২০২৬

অস্কারের মঞ্চে নরওয়ের স্বপ্নপূরণ, ‘সেন্টিমেন্টাল ভেল্যু’র বাজিমাত

মার্চ ১৬, ২০২৬

অস্কারে ভাঙল শতবর্ষের দেয়াল, চিত্রগ্রহণে প্রথম নারী বিজয়ী!

মার্চ ১৬, ২০২৬

অস্কারে সেরা প্রামাণ্যচিত্র ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’

মার্চ ১৬, ২০২৬

চিত্রনাট্যের দুই বিভাগে যাদের হাতে অস্কার

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT