চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আন্ডাররেটেড’ সাকিব এগিয়ে জাদেজার চেয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন দূরেই আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আলোচনায় ঠিকই আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এক পডকাস্ট অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী সাকিবকে এগিয়ে রাখলেন ভারতের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার থেকেও।

‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে মঈনের সামনে আসে সাকিব-জাদেজার তুলনামূক বিশ্লেষণ। জবাবে মঈন বলেছেন, ‘এটা কঠিন প্রশ্ন। তবে আমার মতে সাকিব খুবই আন্ডাররেটেড (প্রাপ্য মর্যাদা পাননি)। ব্যাটিং-বোলিং দুদিকেই তিনি জাদেজার চেয়ে এগিয়ে। আমি এক্ষেত্রে সাকিবকে বেছে নেব।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক ইংলিশ তারকা স্পিনার আদিল রশিদও। তিনি অবশ্য দুজনের তুলনামূলক আলোচনায় কাউকে এগিয়ে রাখেননি। ব্যাটিং-বোলিংয়ের আলাদা বিশ্লেষণে তিনি দুজনকে ভিন্ন ক্যাটাগরিতে রেখেছেন। আদিল রশিদের মতে, বোলিংয়ের দিক থেকে সাকিব ওপরে থাকবেন, তবে ব্যাটিংয়ে এগিয়ে রবীন্দ্র জাদেজা।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ৭১ টেস্টে ৪৬০৯ রান ও ২৪৬ উইকেট, ২৪৭ ওয়ানডেতে ৭৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯ টি-টুয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট পেয়েছেন।

অন্যদিকে, ২০০৯ সালে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা ৮৫ টেস্টে ৩৮৮৬ রান ও ৩৩০ উইকেট, ২০৪ ওয়ানডেতে ২৮০৬ রান ও ২৩১ উইকেট এবং ৭৪ টি-টুয়েন্টিতে ৫১৫ রান ও ৫৪ উইকেট শিকার করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাদেজাবাংলাদেশভারতমঈন আলীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT