চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল দল খেলছে ভারতের বিরুদ্ধে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচের একটি মুহূর্ত

মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে ৩-১এ জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে শুরুটা ভালো হয়নি লাল-সবুজদের। ১-০তে পিছিয়ে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। 

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার বিকাল ৩টায় ভারতের সঙ্গে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের মেয়েদের চাপে রাখে ভারত।

আসরের অন্যতম শক্তিশালী ভারতের দারুণ সুযোগ আসে ১২ মিনিটে। ডি-বক্স লাইন থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি দলটি। গোলের জন্য বেশি সময়ও অপেক্ষা করতে হয়নি তাদের। পরের মিনিটে সতীর্থের থেকে বল পেয়ে লাল-সবুজদের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে পাঠান পার্ল ফের্নান্দেজ। ১-০তে এগিয়ে যায় ভারত।

Banglabid

২৬ মিনিটে আরও একটি সুযোগ পায় ভারত। অনুষ্কা কুমারীর বাঁ-পায়ের শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান বেগম। ঘুরে দাঁড়াতে তেমন কোন আক্রমণই গড়তে পারেনি বাংলাদেশ। ৩১ মিনিটে প্রথম সুযোগ আসে লাল-সবুজদের। ডি-বক্সের বাইয়ে থেকে সুরভি আক্তার শট নিলে সহজে রুখে দেন ভারত গোলরক্ষক মুন্নি।

৩৫ মিনিটে বাঁ-প্রান্ত থেকে আক্রমণে যান মামনি চাকমা। ভারতের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলের সুযোগ গড়তে না পারলেও কর্নার এনে দেন বাংলাদেশকে। আলপি আক্তারের দুর্বল শট পরে বিপদমুক্ত করেন ভারত ডিফেন্ডাররা।

৪২ মিনিটে দূরপাল্লার শট নেন মামনি। লক্ষ্যে ছিল না, গোলবারের উপর দিয়ে যায় বল। পরের মিনিট পাঁচেকের মধ্যে ভারত তিনবার আক্রমণের সুযোগ তৈরি করে, প্রতিটি অফসাইডের ফাঁদে পড়ে। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলপিবাংলাদেশভারতভুটানমামনিমুন্নিমেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT