চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিশাল বাণিজ্য চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বিশাল বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। এ চুক্তির মাধ্যমে প্রায় ২০০ কোটি মানুষের জন্য একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নয়াদিল্লি সফরের সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উরসুলা ফন ডার লেয়েন বলেন, আজ আমরা ইতিহাস গড়ছি।

তিনি আরও বলেন, আমরা সব চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। এর মাধ্যমে ২০০ কোটি মানুষের একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি হলো, যা উভয় পক্ষের জন্যই উপকারী হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রায় দুই দশক ধরে দফায় দফায় আলোচনার পর এই ঐতিহাসিক চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠকের আগে তিনি চুক্তিটির সুফল তুলে ধরেন।

তিনি বলেন, এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ ও ইইউর কোটি কোটি মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

Reneta

মোদি আরও জানান, এই বাণিজ্য চুক্তির আওতায় বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৫ শতাংশ অন্তর্ভুক্ত হবে। এর ফলে ভারতের বস্ত্র, রত্ন ও গহনা এবং চামড়াজাত পণ্যের মতো খাতগুলো বিশেষভাবে লাভবান হবে।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও চীনের রপ্তানি নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে নতুন বাজার খুলে দেওয়ার লক্ষ্যে ব্রাসেলস ও নয়াদিল্লির উদ্যোগের অংশ হিসেবেই এই চুক্তি হয়েছে।এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত তার বৃহৎ ও সুরক্ষিত বাজার ২৭ সদস্যের ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য উন্মুক্ত করবে। বর্তমানে ইইউ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

ইইউ ভারতের ভবিষ্যৎ সম্ভাবনাময় বাজার হিসেবে গুরুত্ব দিচ্ছে, আর ভারত ইউরোপকে প্রযুক্তি ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেখছে।

ইইউ জানিয়েছে, এই চুক্তির ফলে ২০৩২ সালের মধ্যে ভারতে ইইউর রপ্তানি দ্বিগুণ হতে পারে। গত এক দশকে ভারত–ইইউর পণ্য বাণিজ্য প্রায় ৯০ শতাংশ বেড়ে ২০২৪ সালে ১২০ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। পাশাপাশি সেবা খাতে বাণিজ্যের পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন ইউরো।

চুক্তি অনুযায়ী, ইইউ থেকে ভারতে রপ্তানিকৃত ৯৬.৬ শতাংশ পণ্যের ওপর শুল্ক বাতিল বা কমানো হবে। এতে ইউরোপীয় পণ্যের ওপর বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো শুল্ক সাশ্রয় হবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।

যন্ত্রপাতি, রাসায়নিক ও ওষুধসহ বেশিরভাগ পণ্যের শুল্ক সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণভাবে তুলে নেওয়া হবে। গাড়ির শুল্ক ধাপে ধাপে কমিয়ে ১০ শতাংশে নামানো হবে, বছরে ২ লাখ ৫০ হাজার গাড়ির কোটা নির্ধারণ করে। আর্থিক ও সামুদ্রিক সেবাসহ গুরুত্বপূর্ণ খাতে ইইউর সেবা প্রদানকারীরা বিশেষ সুবিধা পাবে।

ইইউর বিমান ও মহাকাশযানের প্রায় সব পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া হবে। পাশাপাশি মদের ওপর শুল্ক কমিয়ে ২০–৩০ শতাংশ, স্পিরিটসে ৪০ শতাংশ এবং বিয়ারে ৫০ শতাংশ করা হবে। ফলের রস ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের শুল্ক পুরোপুরি বাতিল করা হবে।

এ ছাড়া ভারত ও ইইউ একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চালুর ঘোষণাও দিয়েছে, যা জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইইউর অংশীদারিত্বের মতোই হবে। উভয় পক্ষ তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইইউইউরোপীয় ইউনিয়নবিশাল বাণিজ্য চুক্তিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিস্তিনি হওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা

মার্চ ১৪, ২০২৬
ছবি: প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

কারা হলেন ৫ সিটির প্রশাসক

মার্চ ১৪, ২০২৬
ছবি: ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানীতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, নতুন যানবাহন হস্তান্তর

মার্চ ১৪, ২০২৬

গ্লাভস-হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান

মার্চ ১৪, ২০২৬

রম্য/ খাল কেটে কুমির বাগধারার জন্মকথা

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT