চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ওভারে নিয়ম ভেঙে ব্যাটিং করলেন রোহিত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ১৮, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বেঙ্গালুরুতে দর্শকরা সম্ভবত টি-টুয়েন্টি ইতিহাসের সেরা ম্যাচগুলোরই একটির সাক্ষী হয়ে থাকলেন। হাই স্কোরিং ম্যাচের নিষ্পত্তি করতে দরকার পড়ে দুই সুপার ওভার। দ্বিতীয়টিতে জয় পায় ভারত। ঝড়ো ব্যাটিংয়ে একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাঁচটি শতকের অনন্য রেকর্ডের মালিক হন রোহিত শর্মা। তবে ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার অধিনায়ককে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

প্রথম সুপার ওভারে মুকেশ কুমারের বলে ১ উইকেট হারিয়ে ১৬ রান তোলে আফগানিস্তান। জবাবে আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারে ১৬ রান তুলে টাই করে ভারত। ওমরজাইয়ের করা পঞ্চম বলের পর স্বাগতিকদের দরকার ছিল এক বলে দুই রান। এ সময় নন স্ট্রাইক প্রান্তে যাওয়া রোহিত রিটায়ার্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন। ক্রিজে যান রিংকু সিং। শেষ বলে এক রান নেন জয়শ্বী জয়সওয়াল। ম্যাচ টাই হলে তা আবারো সুপার ওভারে গড়ায়।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম সুপার ওভারে কোনো ব্যাটার আউট হলে দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করার অযোগ্য হবেন। কোনো ব্যাটার রিটায়ার্ড হার্ট হলে তিনি আউট হয়েছেন বলেই গণ্য করা হয়। আর তাই দ্বিতীয় সুপার ওভারে রোহিতের আবারো ব্যাট করতে নামা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

ভারতের অধিনায়ক রিটায়ার্ড আউট নাকি চোট পেয়ে অবসরে গিয়েছিলেন, তা এখনো ম্যাচ অফিসিয়ালরা স্পষ্ট করেননি। পরবর্তীতে তাকে  ‘রিটায়ার্ড নট আউট’ হিসেবে চিহ্নিত করা হয় এবং আবার ব্যাট করার যোগ্য বলে বিবেচিত হন।

পরে দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করে ফরিদ আহমদের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় বলে চার মারেন রোহিত। তৃতীয় বলে নেন এক রান। এক বল বাকি থাকতেই রিংকু সিং ও সাঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে ১১ রানে অলআউট হয় ভারত। পরে রবি বিষ্ণুইর তিন বলে ১ রান তুলে দুই ব্যাটারকে হারিয়ে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। দ্বিতীয় সুপার ওভারে ১০ রানে জয় পায় টিম ইন্ডিয়া, যাতে ভূমিকা রাখেন আলোচনার জন্ম দিয়ে আবারো ব্যাট করতে নামা রোহিত।

ম্যাচ শেষে টিভি সাক্ষাৎকারে ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় জানান, রোহিত রিটায়ার্ড করেছিলেন। অর্থাৎ রিটায়ার্ড আউট নন। বিষয়টিকে তিনি ২০২২ সালের আইপিএলে রবীচন্দ্রন অশ্বিনের কৌশলগত অবসরের সঙ্গে তুলনা করেন।

Reneta

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট জানান, রোহিত শুধু রিটায়ার্ড ছিলেন নাকি রিটায়ার্ড আউট এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বললেন, ‘আমার কোনো ধারণা নেই। আগে কি দুটি সুপার ওভার হয়েছে? আমি এটাই বলার চেষ্টা করছি। এটা অনেকটা নতুনের মতো। আমরা এই নতুন ধরনের নিয়মগুলোতে অভ্যস্ত হতে থাকি। যা বলার চেষ্টা করছি তা হল, আমরা নিয়মগুলো পরীক্ষা করে চলেছি, বজায় রেখেছি। নিয়মগুলো পরীক্ষা করা হবে।’

ট্রট মনে করেন, অফিসিয়ালদের এবং দলের মধ্যে যোগাযোগের অভাব ছিল। তিনি রোহিতের প্রসঙ্গ না টেনে দ্বিতীয় সুপার ওভারের জন্য আফগানিস্তানের বোলার বেছে নেয়ার কথা বলেছিলেন। আফগানিস্তান চেয়েছিল আজমতউল্লাহ ওমরজাই বল করুক, যিনি প্রথম সুপার ওভার করেছিলেন। কিন্তু তার পরিবর্তে বলটি ফরিদ আহমেদকে বল দিতে হয়েছিল। খেলার নিয়মে বলা হয়েছে, কোনো বোলার আগের সুপার ওভারে বল করলে পরবর্তী সুপার ওভারে বোলিংয়ের অযোগ্য হবেন।

আফগান কোচ বলেন, ‘যোগাযোগ স্থাপন হয়নি। আমরা চেয়েছিলাম আজমত দ্বিতীয় ওভারটি আবার করুক। ফরিদ সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেছে। কিন্তু এই ধরণের ব্যাপারগুলো ব্যাখ্যা করা হবে। কারণ এমন ঘটনা ঘটে গেছে, এই বিষয়গুলো ভবিষ্যতে লিখিতভাবে ব্যাখ্যা করা হবে ।যদি নিয়ম এমনটাই হয়, তাহলে দারুণ। শুধু মনে করি আমাদের খেলাটা ভালো ছিল। মনে করি না যে এসব নিয়ে কথা বলা উচিৎ।’

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-আফগানিস্তান টি-টুয়েন্টিভারত-আফগানিস্তান সিরিজরোহিতলিড স্পোর্টসসুপার ওভার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার বহিঃপ্রকাশে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT