চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজ্ঞানের ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি, ভারতের বড় জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে আসরে বড় জয় পেয়েছে ভারত। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৩১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ূশ মাত্রের দল। ডাবল সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন অভিজ্ঞান কুণ্ডু।

ইনিংসের ১১তম ওভারে পাঁচে ব্যাট করতে নেমেছিলেন উইকেটকিপার ব্যাটার অভিজ্ঞান। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন বাঁহাতি ব্যাটার, স্ট্রাইকরেট ১৬৭.২০। ১২৫ বল খেলা অভিজ্ঞান ২০৯ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১৭টি চার এবং ৯টি ছক্কার মার ছিল।

দুবাইতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। আগে ব্যাট করা ভারত ৭ উইকেট হারিয়ে ৪০৮ রান তোলে। জবাব দিতে নেমে মালয়েশিয়া মাত্র ৯৩ রানে অলআউট হয়। ভারত ৩১৫ রানের বিশাল জয় তুলে অপরাজিত থেকে সেমিফাইনালে পা রাখে।

ভারতের বেদান্ত ত্রিবেদী ৯০ রান করেন। ওপেনার বৈভব সূর্যবংশী ৫০ রান করেন। মালয়েশিয়ার মুহাম্মদ আকরাম ৫ উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে মালয়েশিয়ার দুই ওপেনার শূন্য রানে সাজঘরে ফেরেন। সর্বোচ্চ ৩৫ রান করেন বোলিংয়ে এক উইকেট নেয়া নাগিনেশ্বরন সাথনাকুমারন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে দিয়াজ পাত্রো থেকে।

দিপেনস দেবেন্দ্র ৭ ওভার বল করে ৫ উইকেট নেন। ২ উইকেট নেন উদাভ মোহন।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সূর্যবংশী’অভিজ্ঞানএশিয়া কাপভারতমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবংএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিখোঁজ সন্তানের জন্য অভিনেত্রী নাসিমা খানের আর্তনাদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT