চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে দেশের পথে উড়লেন বিশ্বজয়ী রোহিত-কোহলিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ন ০৩, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্বাডোজের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে আটকে থাকতে হয়েছিল। তিনদিন পর অবশেষে মুক্তি মিলল। বার্বাডোজ ছেড়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

বুধবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ব্রিজটাউনের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়াল দিয়েছে ভারত দল বহন করা এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৬.২০ মিনিটে উড়োজাহাজটি নয়াদিল্লিতে অবতরণ করবে।

ভারত দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কয়েকজন বোর্ডকর্তা রয়েছেন এ ফ্লাইটে। বিসিসিআই বিশ্বজয়ীদের দেশে ফেরানোর জন্য চার্টার্ড ফ্লাইটটির ব্যবস্থা করেছিল।

গত সোমবার বার্বাডোজ এবং আশেপাশের দ্বীপগুলোতে প্রাণঘাতী ঝড় আঘাত হানে। ঝড়ে কিছু ক্ষতিসাধন হলেও সেটি স্থলভাগে আঘাত হানেনি। ঝড়ের কারণে আটকা পড়ে বিশ্বজয়ী ভারত।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি চার্টার্ড ফ্লাইটে রোহিত-কোহলিদের উড়াল দেয়ার কথা ছিল। তবে ২ জুলাই নিউজার্সি থেকে ছেড়ে আসা বিশেষ ফ্লাইটটি বার্বাডোজের স্থানীয় সময় রাত ২টার দিকে অবতরণ করে। সে কারণে বিলম্ব হয় রোহিতদের নিয়ে উড়াল দিতে।

দেশে ফেরার কয়েকঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন। ১১ বছর পর বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিতে মুম্বাইতে একটি রোড-শো করার পরিকল্পনা করেছে বিসিসিআই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এয়ার ইন্ডিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বিসিসিআইভারত২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT