রংপুর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হিজড়াসহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর নুরপুরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি জানান, পিছিয়ে থাকা জনগোষ্ঠিকে সমাজের মূলস্রোতধারায় নিতে সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে জুলাই জাতীয় সনদে অ্যাফারমেটিভ অ্যাকশন প্রয়োগের দাবি জানানো হয়েছিল।

তিনি নির্বাচনে সদরবাসীকে হরিণ মার্কায় ভোট না দেয়ার অনুরোধ জানিয়ে সংসদে হিজড়াসহ প্রান্তিক জনগোষ্ঠির জন্য সংরক্ষিত আসন রাখার জোর দাবি জানান।

বিষয়:অ্যাফারমেটিভ অ্যাকশনআনোয়ারা ইসলাম রানীজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬তৃতীয় লিঙ্গে স্বতন্ত্র প্রার্থীসুবিধাবঞ্চিত জনগোষ্ঠি
প্রতিবেদক

মেরিনা লাভলী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…