আওয়ামী লীগ অধ্যুষিত জেলা গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করেছেন জেলা রিটানিং আফিসার।
এ ৩টি আসনে বিএনপি মনোনীত ৩জন প্রার্থী বিজয়ী হয়েছেন। গোপালগঞ্জ ১ আসনে, মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ ২- আসনে, কে এম বাবর এবং গোপালগঞ্জ ৩ আসনে এস এম জিলানী বিজয়ী হয়েছেন।
গোপালগঞ্জ-১ আসনে, জামানত বাজেয়াপ্ত হয়েছে -বাংলাদেশ কমিউনিষ্ট পার্টর কাস্তে প্রতীকের নীরদ বরন মজুমদার, , স্বতন্ত্র ঘাড়া প্রতীকের এম আনিসুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট, স্বতন্ত্র কলস প্রতীকের মো.কাইউম আলী খান পেয়েছেন ২ হাজার ১৮০ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সুলতান জামান খান পেয়েছেন ৬২১ ভোট।
গোপালগঞ্জ-২ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে গণফোরামের শাহ মফিজ প্রতীক (উদীয়মান সূর্য) পেয়েছেন ২১৫ ভোট, রিয়াজ সরোয়ার মোল্লা জাতীয় পার্টি প্রতীক (লাঙ্গল) পেয়েছেন ৪১৫ ভোট, রনী মোল্লা স্বতন্ত্র প্রতীক (তালা) পেয়েছেন ৪০৩ ভোট, সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রতীক (টেবিল ঘড়ি) পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট, মাহামুদ হাসান জাকের পার্টি প্রতীক (গোলাপ ফুল) পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট, দ্বীন মোহাম্মদ গণঅধিকার পরিষদ প্রতীক (ট্রাক) পেয়েছেন ৩০৫ ভোট, তসলিম সিকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক (হাত পাখা) পেয়েছেন ২ হাজার ৯১১ ভোট, উৎপল বিশ্বাস স্বতন্ত্র প্রতীক (ফুটবল) পেয়েছেন ৮ হাজার ৬৬৫ ভোট।
গোপালগঞ্জ-৩ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে গণফোরাম শেখ সালাউদ্দিন এনপিপি প্রতীক (আম) পেয়েছেন ৫৯১ ভোট, আবুল বসার গণঅধিকার পরিষদ প্রতীক (ট্রাক) পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট, দুলাল চন্দ্র বিশ্বাস গণফোরাম প্রতীক (উদীয়মান সূর্য) পেয়েছেন ২৬৯ ভোট, মো.মারুফ শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক (হাত পাখা) পেয়েছেন ৪ হাজার ৭১৭ ভোট, মো.হাবিবুর রহমান স্বতন্ত্র প্রতীক (ফুটবল) পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট।








