ময়মনসিংহের ধোবাউড়ায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল এর এক সমর্থককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার নাম নজরুল ইসলামক (৪০)। নজরুল রামসিংহপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পর ধোবাউড়া বাজারে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে সালমান উমর রুবেলের সমর্থকরা।
স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল নির্বাচনী অফিস উদ্বোধনের কিছুক্ষণ পর এরশাদ বাজারে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করেছে আজহারুল হক। সে ধানের শীষের সমর্থক। পরে আহত অবস্থায় ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর লাশ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিচার দাবিতে বিক্ষোভ করেছে সালমান উমর রুবেলের সমর্থকরা।
পরে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন এবং অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত হয়ে বক্তব্য দেন এবং বিচারের আশ্বাস দেন।
এ ব্যাপারে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি হালুয়াঘাট আছি, প্রাথমিকভাবে জেনেছি তাদের মাঝে পারিবারিক বিরোধ রয়েছে। তবে অপরাধী হলে ধানের শীষের সমর্থক হলেও তার বিচার হোক।








