চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য মজুদ বাড়ানোই আমাদের লক্ষ্য: খাদ্য উপদেষ্টা

অনলাইন চ্যানেল আইঅনলাইন চ্যানেল আই
১০:০২ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

খাদ্য মজুদ বাড়ানো আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ সোমবার সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৫০ হাজার আহতদের সুস্থতা কামনা করেন খাদ্য উপদেষ্টা ।

উপদেষ্টা তাঁর বক্তৃতায় খাদ্য মন্ত্রণালয়ের সকল সমস্যা চিহ্নিত করে সে চ্যালেন্জ মোকাবেলা করাসহ আমদানি প্রক্রিয়াকে চলমান রাখার তাগিদ দেন। এ সময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংশা করেন।

আলী ইমাম মজুমদার ৫ আগষ্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন। উপদেষ্টা বলেন, বড় ধরণের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবেলা করা কঠিন হবেনা। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে । চালের দাম বৃদ্ধির বিষয়ে বলেন, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি অব্যাহত রয়েছে। কিছু চুক্তিও হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে।
মতবিনিময় সভার শুরুতেই খাদ্য মন্ত্রণালয়ের সচিব উপদেষ্টাকে স্বাগত জানান। পরে খাদ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এছাড়াও মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: খাদ্য উৎপাদনখাদ্য নিরাপত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT