চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

‘আমার দেশ, সন্ত্রস-সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে ‘বিজয় উৎসব ২০২৩’ শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এই আয়োজনটি চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশ্ব আইটিআই এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-গবেষক মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহম্মদ সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, নাট্যজন সারা যাকের ও বিজয় উৎসব উৎসব ২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক নাট্যজন ঝুনা চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ্ ও বিজয় উৎসব-২০২৩ এর ঘোষণাপত্র পাঠ করেন জোটের সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস।

বিজয় উৎসব-২০২৩ উদ্বোধন কর্মসূচির মধ্যে ছিল- শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের গান, বিজয়ের আবৃত্তি এবং নৃত্যের সাথে বেলুন উড্ডয়ন।

Reneta

দ্বিতীয় পর্বে বহ্নিশিখা দলীয় সঙ্গীত ও স্রোত আবৃত্তি সংসদ দলীয় আবৃত্তি পরিবেশন করে, পথনাটক পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট নাটক- ঠিকানা, রচনা আজাদ আবুল কালাম ও নির্দেশনা দেবাশীষ ঘোষ। এছাড়াও একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনী করে।

এ বছর ১৩ থেকে ১৬ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও রায়ের বাজারসহ ৬টি মঞ্চে এবারের বিজয় উৎসব হচ্ছে কোনও কোনও মঞ্চে এরপরও অনুষ্ঠান হবে।

যেসব মঞ্চে উৎসবটি চলবে- কেন্দ্রীয় শহীদ মিনার: ১৩ থেকে ১৬ ডিসেম্বর, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ: ১৪ থেকে ১৬ ডিসেম্বর, মিরপুর টাউন হল: ১৬ ডিসেম্বর, দনিয়া কলেজ প্রাঙ্গণ: ১৪ থেকে ১৬ ডিসেম্বর; বাহাদুর শাহ্পার্ক: ১৭ ডিসেম্বর এবং উত্তরা বঙ্গবন্ধু মঞ্চ: ১৪ ডিসেম্বর।

আগামীকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার একযোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।

কেন্দ্রীয় শহীদ মিনার
শিশু সংগঠন সৃষ্টিশীল ললিতকলা অ্যাকাডেমির দলীয় পরিবেশনা দিয়ে শুরু করবে। দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুরসাগর, উজান, উঠোন ও সুরসাগর ললিতকলা অ্যাকাডেমি; দলীয় আবৃত্তি পরিবেশন করবে- কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, সাম্প্রতিক ঢাকা, উদ্ভাসন ও চারুবাক; দলীয় নৃত্য পরিবেশন করবে- স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র ও রেওয়াজ পারফরমিং আর্ট; পথনাটক পরিবেশন করবে- অলআত চক্র ও দৃষ্টিপাত নাট্য দল।

এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করবেন প্রীয়াঙ্কা গোপ, অনিমা মুক্তি গোমেজ, আরিফ রহমান ও আবিদা রহমান সেতু এবং একক আবৃত্তি পরিবেশন করবেন রূপা চক্রবর্তী ও অলোক বসু।

রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চ
শিশু সংগঠন অচিন পাখি ও শিল্পবৃত্ত’র পরিবেশনা দিয়ে শুরু করবে। দলীয় সঙ্গীত পরিবেশন করবে সমস্বর, পদ্মশ্রী ও সুরবাণী; দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি অ্যাকাডেমি, বৈতরণী ও নান্দনিক শিল্পালয়; দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যরাগ অ্যাকাডেমি ও আঙিকাম; পথনাটক পরিবেশন করবে নাটনন্দন, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। একক সঙ্গীত পরিবেশন করবেন সমর বড়ুয়া, সানজিদা মঞ্জুরুল হ্যাপী, শবরী মজুমদার, প্রলয় সাহা, ফেরদৌসী কাকলী, অমিত হিমেল; একক আবৃত্তি পরিবেশন করবেন ঋতুরাজ ফিরোজ, মো. মনিরুজ্জামান বাতুল, কণিকা গোপ, মাহফুজ হৃদয় ও জিনিয়া ফেরদৌস রুনা।

Jui  Banner Campaign
ট্যাগ: কেন্দ্রীয় শহীদ মিনারবিজয় উৎসব’র উদ্বোধনসম্মিলিত সাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT