কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটা ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২০ ফেব্রুয়ারি বিকেলে তিতাস নদীর তীর ঘেঁষা গোকর্ণঘাটে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র আয়োজিত মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমীন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়া সভাপতি কবি জয়দুল হোসেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ৩০টি স্টল ঘুরে দেখেন।








