আজকের শিশুরা আগামী দিনে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৪ সালের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে।






