চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইওয়ে পুলিশের কাছে আধুনিক প্রযুক্তির ‘বডি ওর্ন ক্যামেরা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিতের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘বডি ওর্ন ক্যামেরা লাইভ স্ট্রিমিং’ চালু করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন করেন।

এবার হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহের স্লোগান ‘সুশৃংখল সুরক্ষিত মহাসড়ক’। একই সঙ্গে মহাসড়কে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দ্রুত সহায়তা দিতে ‘হ্যালো এইচপি’ অ্যাপ আগেই চালু করেছে পুলিশের এই ইউনিটটি। হ্যালো এইচপি অ্যাপসের মাধ্যমে মহাসড়কে কেউ বিপদে পড়লে জানানোর ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হাইওয়ে পুলিশের যেকোন ইউনিট সেবা দিতে পৌঁছে যাবেন। কিন্তু সারাদেশে জাতীয় আন্তর্জাতিক মহাসড়ক রয়েছে ২২ হাজার কিলোমিটার। এরমধ্যে মাত্র ২ হাজার ২৯১ কিলোমিটার হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণাধীন আছে।

এসময় হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি  মো. শাহাবুদ্দিন খান বলেন, বডি ওর্ন ক্যামেরার সাহায্যে মহাসড়কে হাইওয়ে পুলিশের সব অপারেশনাল কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে সরাসরি তদারকি করা হচ্ছে। তাছাড়া হ্যালো এইচপি অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারী সকল যাত্রীসাধারণ মুহূর্তের মধ্যেই ইমার্জেন্সি বাটনে স্পর্শ করে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ করতে পারবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বডি ওর্ন ক্যামেরাহাইওয়ে পুলিশহাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT