রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলায় ২ আসামি আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নিহতের ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর এই রায়ে আসামিপক্ষ সন্তোষ জানালেও অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে বাদীপক্ষ।







