সিরাজগঞ্জে অব্যাহত রয়েছে যমুনার সাথে অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি। যমুনার পানি বাড়ায় জামালপুরে পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বাড়ায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নেত্রকানায় তৃতীয় দফা বন্যার আশংকা দেখা দিয়েছে। দুর্গত এলাকায় বানভাসী কয়েক লাখ মানুষ।







