পদ্মা-মেঘনার ভাঙনে বাস্তুচ্যুত হয়ে ক্রমেই নিঃস্ব হচ্ছেন চাঁদপুর শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দারা। স্থায়ী এবং শক্তিশালী বাঁধ নির্মাণের লক্ষ্যে ২০১৭ সালে ‘চাঁদপুর শহর সুরক্ষা’ নামে একটি প্রকল্প নেওয়া হলেও দীর্ঘ সাড়ে ছয় বছরে সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। কবে বাস্তবায়ন হবে এ বিষয়েও নিশ্চিত কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা।







