চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ন ২৬, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠন করতে প্রস্তুত তিনি।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ভার্চ্যুয়ালি দেওয়া বক্তব্যে পিটিআই নেতা জানান, তিনি একদিনের মধ্যে কমিটি ঘোষণা করতে তৈরি আছেন। তিনি বলেন, কমিটিকে সেনাবাহিনী যদি বোঝাতে পারে রাজনীতি থেকে ইমরান খান সরে গেলে দেশের কীভাবে ভালো হবে, তবে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

গত বুধবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)কে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে পাকিস্তান সরকার। তার এমন মন্তব্যের পর সেনাবাহিনীর সাথে আলোচনায় আসতে চাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

গত বুধবার দেওয়া ভার্চ্যুয়াল বক্তব্যে, তার দলের নেতা-কর্মীদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে এবং সময় অপচয় করে পিটিআইকে নিশ্চিহ্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন ইমরান খান। এছাড়াও দেশের অস্থিতিশীল অবস্থায় দেশটিতে আসন্ন অক্টোবরের নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানতেহরিক-ই-ইনসাফপাকিস্তান সেনাবাহিনীপিটিআই
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT