পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। জাতীয় পরিষদে মোট ২৬৬টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫০টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯৯টি আসনে। ৭২ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে নওয়াজ শরীফের মুসলীম লীগ।







