চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অনুমতি পেল ইমপ্রেসের তারকাবহুল ছবি ‘দামাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত তারকাবহুল ছবি ‘দামাল’।

সোমবার (৮ আগস্ট) তারকাবহুল এ ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর সদস্যরা।

সেন্সর সচিব মমিনুল হক চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে জানান, মঙ্গলবার আশুরা বিধায় সরকারী ছুটি। হয়তো বুধবার-বৃহস্পতিবার আনকাট সার্টিফিকেট প্রদান করা হবে।

শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্পে পরিচালক রায়হান রাফী বানিয়েছেন ‘দামাল’। যিনি পোড়ামন ২, দহন ও সর্বশেষ ঈদের সুপারহিট ছবি ‘পরাণ’ বানিয়ে দর্শকের প্রিয় নির্মাতার তালিকায় নিজেকে যুক্ত করেছেন।

সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক রাফী অকপটে জানিয়েছেন, তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা ছবি হতে যাচ্ছে মুক্তিযুদ্ধকালীন ফুটবল দল নিয়ে নির্মিত ‘দামাল’।

মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে ‘দামাল’-এ। দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধের জন্য ব্যয় করছেন। যেটি ইতিহাসের অংশ। যা অনেকের কাছে অজানা। সেই অজানা উঠে আসবে ‘দামাল’-এ।

Reneta

পরিচালক রায়হান রাফী বলেন, ‘দামাল’ যে গল্প নিয়ে নির্মিত পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। এটি ব্যয়বহুল ছবি। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়েছে। ভিএফএক্সে প্রচুর সময় দিতে হয়েছে। সবমিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে দামাল।

দামাল- ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু,  সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।

‘দামাল’র সেন্সর প্রসঙ্গে মিম বলেন, সেন্সর হয়েছে শুনেছি। সেন্সর থেকে একাধিক সদস্য ফোন করে ভীষণ প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, ‘দামাল’ দেখে মুগ্ধ হয়েছেন। ‘পরাণ’ যেভাবে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, আমার বিশ্বাস ‘দামাল’ দিয়েও এমনও কিছু হবে। এখন মুক্তির অপেক্ষায় আছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অথৈদামালনাজমুস সাকিবপূজাফরিদুর রেজা সাগরফুটবলবিদ্যা সিনহা মিমবৃষ্টিরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমিসাঈদ বাবুসিনেমাসিয়াম আহমেদসুমিতসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT