চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমদানিতে পরিশোধ করা আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে সমন্বয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও ভোগান্তি নিরসনে নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, এখন থেকে আমদানির সময় পরিশোধ করা আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে করদাতার ক্রেডিট হিসেবে যুক্ত হবে।

এনবিআর জানায়, করদাতাদের সুবিধা নিশ্চিত করতে ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের কার্যকর সংযোগ সম্পন্ন করে তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর ফলে আমদানিকারক করদাতাদের আর আলাদাভাবে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের তথ্য সংযুক্ত করা বা প্রমাণপত্র দাখিলের প্রয়োজন হবে না।

সূত্র জানায়, ই-রিটার্নে ব্যবসায়িক আয়ের তথ্য প্রদানকালে সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে আমদানিকারক যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তার বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে প্রদর্শিত হবে। আমদানি পর্যায়ে পরিশোধিত ওই আয়কর করদাতার মোট প্রদেয় আয়কর থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে এবং এর ভিত্তিতে চূড়ান্ত পরিশোধযোগ্য কর নির্ধারিত হবে।

এই ব্যবস্থার ফলে আমদানিকারক ব্যবসায়ীদের রিটার্ন দাখিল প্রক্রিয়া যেমন সহজ হয়েছে, তেমনি আয়কর ক্রেডিট সংক্রান্ত দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও হয়রানিও দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ করবছরের জন্য www.etaxnbr.gov.bd
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে অনলাইনে রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।

এনবিআর জানায়, যেসব করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারাও স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করছেন। চলতি করবছরে প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্যও ই-রিটার্ন সিস্টেম উন্মুক্ত করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করদাতা ২০২৫-২৬ করবছরের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।

Reneta

অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র বা দলিলাদি আপলোড করার প্রয়োজন নেই। ব্যক্তি শ্রেণির করদাতারা যেন ঘরে বসেই সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন-এ লক্ষ্যেই এনবিআরের ডিজিটাল সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫-২৬ করবছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি করদাতাকে আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসাইকুডা ওয়ার্ল্ডআমদানি আয়করআমদানিকারকআয়করই-রিটার্নএনবিআরকর ব্যবস্থাপনাজাতীয় রাজস্ব বোর্ডডিজিটাল সেবাবাংলাদেশ অর্থনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে

এপ্রিল ১০, ২০২৬

জ্বালানি সংকট ঘিরে বাড়ছে সবজির দাম

এপ্রিল ১০, ২০২৬

মায়ের পরকিয়া প্রেমিককে হত্যা, ছেলে গ্রেপ্তার

এপ্রিল ১০, ২০২৬

পহেলা বৈশাখে সারাদেশে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বকাপে রেফারির বিশাল বহর, ব্রাজিল-আর্জেন্টিনারই ১৮ জন

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT