ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামীকাল বুধবার ১৭ সেপ্টেম্বর আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারক মিয়া জানান, ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল থেকে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে শুটকি, মাছ, পাথর,সিমেন্ট সামগ্রীসহ পণ্য রপ্তানি হয়ে থাকে।








