চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পণ্য আমদানিতে খুঁজতে হবে বিকল্প দেশ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৮ অপরাহ্ন ১০, আগস্ট ২০২২
সম্পাদকীয়
A A

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পুরো বিশ্বকে গভীর সংকটে ফেলে দিয়েছে। এর প্রভাবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি পাল্লা দিয়ে বাড়ছে। সাথে যুক্ত হয়েছে আমদানি-রপ্তানিসহ ডলার সংকট। এতে দুর্ভোগ দিন দিন বাড়ছে বৈ কমছে না।

এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থতিতে প্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানির ক্ষেত্রে অন্যান্য দেশকেও বিকল্প হিসেবে রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়। সেইসাথে আগে থেকেই অপ্রয়োজনীয় বিলাসী পণ্য আমদানি না করতে সরকারের পক্ষ থেকে বলা হয়ে আসছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভুত বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ ও তা উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানির ক্ষেত্রে অন্যান্য দেশকেও বিকল্প হিসেবে রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়।

আমরা মনে করি, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এ পরামর্শ খুবই যৌক্তিক। জরুরি বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে যেকোন এক দেশের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন বিকল্প দেশ খোঁজা হলে সংকট কিছুটা হলেও কাটবে। এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা একান্ত জরুরি। এছাড়া কোনভাবেই বিলাসী পণ্যসামগ্রী যেন আমদানি করা না হয় বা কমানো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

করোনাভাইরাস পরিস্থিতি বাংলাদেশ খুব ভালোভাবে সামাল দিয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর আহ্বানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। ঠিক একইভাবে বর্তমান পরিস্থিতিও কাটিয়ে উঠতে হবে। এজন্য মিতব্যয়ী ও সাশ্রয়ী মানসিকতার বিকল্প নেই। যেটুকু প্রয়োজন সেই পণ্য আমদানির জন্য বিকল্প খুঁজে নিতে হবে। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমদানিডলার সংকটরপ্তানিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সমুদ্র থেকে উঠানোর পরেও জীবিত ছিলেন রাহুল, পরে কী হলো?

মার্চ ২৯, ২০২৬

‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না’

মার্চ ২৯, ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

মার্চ ২৯, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আবারও রিমান্ডে

মার্চ ২৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT