চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ন ২৪, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।

মঙ্গলবার ঢাকার বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

সাক্ষাতে আইএমএফের স্থগিত থাকা ঋণ কর্মসূচির দুটি কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, শর্ত পূরণে অগ্রগতি হলে বাংলাদেশ শিগগিরই প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার পেতে পারে।

ইরানকে কেন্দ্র করে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি আমদানির চাপ সামাল দিতে বাংলাদেশ আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার কাছে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, আইএমএফের সঙ্গে বৈঠকে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাজস্ব আহরণ বৃদ্ধি, এনবিআর পুনর্গঠন, বাংলাদেশ ব্যাংক-এর স্বায়ত্তশাসন জোরদার এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো গুরুত্বপূর্ণ শর্ত এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

Reneta

করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে মেয়াদ বাড়িয়ে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর মধ্যে এখন পর্যন্ত ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ছাড় হয়েছে; বাকি রয়েছে প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

গত ডিসেম্বরে একটি কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পর তা অনুমোদনের সিদ্ধান্ত নেয় আইএমএফ।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থ মন্ত্রণালয়অর্থনৈতিক সংস্কারআইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলঋণ কর্মসূচিএনবিআরকৃষ্ণ শ্রীনিবাসনজ্বালানি সংকটডলার সংকটতারেক রহমানবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ ব্যাংকবিশ্বব্যাংকবৈদেশিক ঋণবৈদেশিক মুদ্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসপাতালে প্রতিমন্ত্রীর ঝটিকা তদারকি, ভিডিও কলে দেখলেন হাজিরা খাতা

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩৩ অধ্যাদেশ যাচাই চলছে, ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন: আইনমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT