চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোশ্যাল মিডিয়ায় যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান কাবার ইমামের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করে তথ্য ছড়ানো এবং গুজব প্রচারের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পবিত্র মক্কার মসজিদুল হারামের (কাবা) ইমাম ও খতিব শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি নৈতিকভাবে এর দায় এড়াতে পারবেন না।

আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (১০ এপ্রিল) জুমার খুতবায় তিনি এই মন্তব্য করেন। খুতবায় শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, কঠিন পরিস্থিতিতেই মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায়। তিনি মুসল্লিদের দুনিয়াবি মোহ থেকে দূরে থেকে আত্মিক সচেতনতা বৃদ্ধি এবং সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান।

তার মতে, মিথ্যা তথ্য প্রচার শুধু ব্যক্তি নয়, সমাজের জন্যও মারাত্মক ক্ষতিকর এবং এটি একটি বড় পাপ। জনমত যাই হোক না কেন, সমাজে সত্য ও সততার চর্চা বজায় রাখা জরুরি।

এই বিষয়ে সৌদি কর্তৃপক্ষও দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান নিয়ে আসছে। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন গুজব ছড়ানো গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য তৈরি, শেয়ার বা প্রচার করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার বিধানও রয়েছে।

গত কয়েক বছরে বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিষয়ক ভুল তথ্য ছড়ানোর ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। কর্তৃপক্ষ নাগরিকদের যেকোনো তথ্য শেয়ার করার আগে তা নির্ভরযোগ্য ও সরকারি উৎস থেকে যাচাই করার আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মসজিদুল হারামসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT