চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি-ট্রাম্প বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে।  বৈঠকের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্রে উত্তরে ট্রাম্প বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ বিষয়ে বরং ভারত দীর্ঘদিন ধরে কাজ করছে উল্লেখ করে তিনি প্রশ্নটি মোদির দিকে ঘুরিয়ে দেন।

আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা। তারা গণমাধ্যমের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প এমন মন্তব্য করেন।

একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এছাড়া মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি?

জবাবে ট্রাম্প বলেন, এই বিষয়ে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে, শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা (বাংলাদেশ বিষয়ক প্রশ্ন) প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি) হাতে ছেড়ে দিচ্ছি।

এছাড়াও, বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়। মোদি জানান, তিনি ট্রাম্পের উদ্যোগে যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে সমর্থন করেন এবং ভারত সবসময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধের কোনো সমাধান যুদ্ধক্ষেত্রে পাওয়া যায় না, বরং আলোচনার মাধ্যমেই তা সম্ভব।

এই সফরটি যুক্তরাষ্ট্রে মোদির দশম সফর এবং ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন চতুর্থ সফর। ২০২৪ সালে মোদি সর্বশেষ বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। ২০১৪ সালে বারাক ওবামার শাসনামলে মোদি প্রথমবারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT